শনিবার, আগস্ট ২২, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত, আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পাঠক প্রিয়

বিশেষ প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি প্রায় চূড়ান্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গণভোট কখন হবে, গণভোটের প্রশ্নের ধরন এবং সংসদের উচ্চকক্ষ কীভাবে গঠিত হবে—এসব বিষয়ে দিকনির্দেশনা থাকবে প্রধান উপদেষ্টার ভাষণে। এরপর এ–সংক্রান্ত আদেশ ও অধ্যাদেশ জারি করবে সরকার। তবে জুলাই সনদ বাস্তবায়ন–সংক্রান্ত সরকারের সিদ্ধান্ত আসলে কী, তা খোলাসা করতে চায়নি সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো।

তবে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, এটা মোটামুটি চূড়ান্ত। গণভোটের প্রশ্ন সহজ করার চেষ্টা থাকবে। এ ছাড়া সংসদের উচ্চকক্ষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে গঠনের প্রস্তাব বিবেচনায় নেওয়া হতে পারে।

এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। তাঁরা বলেন, সনদের লক্ষ্য অনুযায়ী গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, দুর্নীতি দমন, এবং প্রশাসনিক সংস্কারের কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণটি বিকেল বা সন্ধ্যার মধ্যে রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ