
নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল বুধবার (১২ নভেম্বর) ঢাকার ১০টি স্থানে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হবে।
আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই আয়োজন অনুষ্ঠিত হবে।
প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে—
- টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়
- যাত্রাবাড়ী পার্ক
- রবীন্দ্রসরোবর, ধানমন্ডি
- খিলগাঁও শান্তি পার্ক
- মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ)
- উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ
- উত্তরার জমজম টাওয়ার
- মোহাম্মদপুর (টাউন হল প্রাঙ্গণ)
- বনানী এলিফ্যান্ট রোড
- হাতিরঝিল (রামপুরা প্রান্ত)
এ সময় প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি ‘জুলাইয়ের গান’ পরিবেশনা চলবে। আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনা, গণআন্দোলন ও গণতন্ত্রের পক্ষে শিল্পীদের নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলে জানা গেছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র, উন্মুক্ত মঞ্চ ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ প্রদর্শনী আয়োজন করা হবে।


