মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আবার অস্ত্রোপাচার করা হয়েছে অকুতোভয় জুলাই যোদ্ধা ইয়াসিনের

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : দেশকে স্বৈরাচারমুক্ত করার লড়াইয়ে ইতিহাস গড়েছিল ৫ আগস্টের আন্দোলন। সেদিন রাজধানীসহ সারাদেশে লাখো জনতা রাস্তায় নেমে আসে, দাবি ছিল একটাই—হাসিনামুক্ত বাংলাদেশ। সেই বিক্ষোভে বুকের তাজা রক্ত ঢেলে নেতৃত্ব দিয়েছিলেন সম্মুখ সারির এক তরুণ—ইয়াসিন সরকার বাবু।

অকুতোভয় জুলাই যোদ্ধা বাবু পহেলা নভেম্বর আবার ভর্তি হয়েছেন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ। গত ৬ নভেম্বর তার আবার একটি অস্ত্রোপাচার করা হয়েছে। তিনি এখন হাসপাতালে মৃত্যুরসঙ্গে পাঞ্জা লড়ছেন। তার অস্ত্রোপাচারের সংবাদ শুনে তাকে দেখতে ছুটে যান, যুবদল নেতা ইশতিয়াক মাহমুদ মানিক।

যাত্রাবাড়ি থানার সামনে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। তার শরীরের বিভিন্ন স্থানে সাতটি গুলি লাগে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন মাসের মতো মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি বেঁচে ফিরেছিলেন।

ইয়াসিন বর্তমানে আংশিক সুস্থ হলেও এখনো হাঁটতে কষ্ট হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে থাকা কিছু গুলি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা গেলেও কয়েকটি এখনো রয়ে গেছে, যা তাকে স্থায়ীভাবে শারীরিক যন্ত্রণায় রাখছে।

জুলাই যোদ্ধা ইয়াসিন সরকার বাবু বলেন,

“আমরা রক্ত দিয়েছি হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে। আমি গুলিবিদ্ধ হয়েছি, কিন্তু ভয় পাইনি। দেশের মানুষের স্বাধীনতার জন্য জীবন দিতে হলেও প্রস্তুত।”

ইয়াসিনের মতো জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য তরুণ ৫ আগস্টের আন্দোলনে অংশ নিয়েছিলেন যারা বিশ্বাস করেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন একমাত্র লক্ষ্য।

স্থানীয়রা জানান, ইয়াসিন ২০১৬ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী। জুলাই আন্দোলনে অংশ নেওয়ার পর থেকে তার পরিবার নানা হয়রানির মুখে পড়েছে। তবুও পরিবারের সদস্যরা বলছেন, তারা গর্বিত—কারণ তাদের ছেলে দেশের জন্য রক্ত দিয়েছে।

হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার এই লড়াইয়ে জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধা ইয়াসিন এখন নতুন প্রজন্মের কাছে প্রতিরোধ ও সাহসের প্রতীক হয়ে উঠেছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ