মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

গ্লোবাল পিস চেইনে বাংলাদেশের দূত মিনহাজুর রহমান

পাঠক প্রিয়

আজকের তরুণ প্রজন্ম নিজেদের পাশাপাশি সমাজ পরিবর্তনের শক্তি ধারণ করে। এরই প্রতীক হয়ে সম্প্রতি বাংলাদেশের এস. এম. মিনহাজুর রহমান আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল পিস চেইনের কান্ট্রি অ্যাম্বাসেডর (বাংলাদেশ) হিসেবে নিয়োগ পেয়েছেন। ১১২টি দেশে কার্যক্রম পরিচালনাকারী এ সংগঠন শান্তি, সহনশীলতা ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিচ্ছে। মিনহাজ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (UNSDGs) বাস্তবায়নে বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করবেন।

মিনহাজুর রহমান

দায়িত্ব ও কার্যক্রম
নতুন দায়িত্বের অংশ হিসেবে তিনি জাতিসংঘ সদর দপ্তরে গ্লোবাল পিস চেইনের প্রতিনিধি হিসেবে কাজ করবেন, গ্লোবাল পিস সামিট ও বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেবেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করবেন।

শিক্ষা ও পেশাগত যাত্রা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা মিনহাজ বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউটে এমবিএ করছেন। প্রায় এক দশকের কর্মজীবনে তিনি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, ইয়ুথ এঙ্গেজমেন্ট, পাবলিক রিলেশন ও টিম লিডারশিপে কাজ করেছেন।

আন্তর্জাতিক অভিজ্ঞতা
এটি তার প্রথম আন্তর্জাতিক দায়িত্ব নয়। এর আগে তিনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের কান্ট্রি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ভারতের গুজরাটে আয়োজিত ওয়ার্ল্ড হেরিটেজ কনফারেন্সে ‘বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। অল্প বয়সেই তিনি ইউনিসেফে শিশু সাংবাদিক হিসেবে কাজ করে শিশু অধিকারবিষয়ক রিপোর্টে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

নেতৃত্ব ও স্বপ্ন
সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় মিনহাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফিল্ম মেকিং সোসাইটির সভাপতি ছিলেন, বিতর্ক ফেডারেশনে যুক্ত ছিলেন এবং বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টসহ ইউরোপীয় ইউনিয়নের ইয়ুথ জার্নালিজম ও মানবাধিকার ক্যাম্পে অংশ নিয়েছেন।

নিজের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, তরুণরাই পরিবর্তনের চালিকাশক্তি। আগামী দিনে তিনি আরও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান এবং জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে দেশের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ