শনিবার, আগস্ট ২২, ২০২৬

কমলগঞ্জে জামায়াতে ইসলামির উদ্যোগে বিনা লাভের দোকান

পাঠক প্রিয়

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কমলগঞ্জ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ইসলামী ব্যাংকের উত্তর পাশে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়।

এসময় মাসুক মিয়া বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। জনসেবামূলক এ উদ্যোগের মাধ্যমে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন।

কমলগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা কাজ্বী মামুনুর রশীদ, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল হাই, কমলগঞ্জ সদর ইউপি জামায়াতের আমির এবাদুর রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও ব্যবসায়িক শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামী এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় ক্রেতারা জামায়াতে ইসলামী এর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে এমন সহায়তা সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ