শনিবার, আগস্ট ২২, ২০২৬

শাওন, মশিউর আইসিএমএবি’র ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান, সেক্রেটারী

পাঠক প্রিয়

এস এম শাওন মাহমুদ এফসিএমএ ও মোঃ মশিউর রহমান এসিএমএ দি ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া জিল্লুর রহমান এফসিএমএ ও মোঃ জসিম উদ্দিন এফসিএমএ ভাইস-চেয়ারম্যান ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের এক সভায় ২০২৫ সালের জন্য তাদের নির্বাচন করা হয়।

নব নির্বাচিত চেয়ারম্যান এস এম শাওন মাহমুদ এফসিএমএ বর্তমানে সিরাজগঞ্জ ইকোনমিক জোন লিমিটেড এর চীপ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে কর্মরত আছেন। তিনি ডিবিসির ২০১২ সালে ট্রেজারার, ২০১৪ সালে সেক্রেটারী এবং ২০১৬ সালে ভাইস-চেয়ারম্যান হিসাবে ও তার ভূমিকা পালন করেন।

নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান জনাব জিল্লুর রহমান এফসিএমএ বর্তমানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর জিএম ফাইন্যান্স ও অ্যাকাউন্টস হিসাবে কর্মরত আছেন।

নব নির্বাচিত সেক্রেটারী মোঃ মশিউর রহমান এসিএমএ বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড এর অতিরিক্ত কমিশনার(কাস্টমস এন্ড ভ্যাট), প্রথম সচিব (ভ্যাট পলিসি) পদে কর্মরত আছেন।

নব নির্বাচিত ট্রেজারার মোঃ জসিম উদ্দিন এফসিএমএ বর্তমানে নির্বাহী পরিচালক (অর্থ ও মানব সম্পদ) এবং কোম্পানী সচিব পদে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানী , অর্থ মন্ত্রণালয়ের ইআরডির-র একটি সংস্থায় কর্মরত আছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ