রবিবার, মে ১০, ২০২৬

গালফ অয়েলের নতুন পরিবেশক এনএন এন্টারপ্রাইজ 

পাঠক প্রিয়

চট্টগ্রাম প্রতিনিধি:
গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অম্লান মিত্র  বলেছেন, আগামী দিনের কথা বিবেচনায় রেখে লুব্রিকেন্ট মাল্টিন্যাশনাল গালফ অয়েল বাজারে আনছে ‘ইউরো ৫’, ‘ইউরো ৬’ স্ট্যান্ডার্ড লুব্রিকেন্ট ও আনুষঙ্গিক পণ্য। যা মডার্ন ভ্যাহিকেলের ক্ষেত্রে অধিকতর কার্যকরী৷।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে আগ্রাবাদের অ্যামব্রোশিয়া হোটেলে চট্টগ্রামে গালফ অয়েলের নতুন পরিবেশক হিসেবে এনএন এন্টারপ্রাইজের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, ইফাদ অটোজ এর সঙ্গে জয়েন্ট ভ্যানচারে গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড মীরসরাই  শিল্পনগরে নিজস্ব কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। শিগগির কারখানাটি উৎপাদন শুরু করবে। এ কারখানায় ২ শতাধিক লোকের কর্মসংস্থান হবে। দেশের চাহিদা মিটিয়ে উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আহরণ করা হবে।
এনএন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী একেএম নিজাম উদ্দিনের হাতে স্মারক তুলে দেন গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অম্লান মিত্র।
এ সময় উপস্থিত ছিলেন গালফ অয়েল বাংলাদেশ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার রাজদ্বীপ দাশ, ব্যবসায়িক উপদেষ্টা অতনু সান্যাল প্রমুখ।
অনুষ্ঠানে গালফ অয়েলের শতাধিক নতুন পণ্য প্রদর্শন করা হয়। চট্টগ্রামের গালফ অয়েলের অর্ধশতাধিক রিটেলার উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময় করেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ