সোমবার, জুলাই ৬, ২০২৬

চিতলমারী উপজেলা নির্বাচন: আলমগীর চেয়ারম্যান, আজমীর, সুলতানা ভাইস চেয়ারম্যান

পাঠক প্রিয়

৬ষ্ঠ উপ‌জেলা নির্বাচনের ২য় ধা‌পে বা‌গেরহা‌টের চিতলমারী উপ‌জেলার নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে এক শ্বাস রুদ্ধকর প‌রি‌বে‌শের মধ‌্য দি‌য়ে সকল প্রকার জল্পনা কল্পনার অবসান ঘ‌টি‌য়ে সম্পন্ন হলো চিতলমারী উপ‌জেলা পরিষদ নির্বাচন।

এ নির্বাচ‌নে চেয়ারম‌্যান প‌দে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান চেয়ারম‌্যন বাবু অ‌শোক কুমার বড়াল ও ‘৯০এর গণঅভ‌্যুত্থা‌নের রাজ প‌থের লড়াকু সৈ‌নিক চিতলমারী আওয়ামী যুবলী‌গের প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনার নির্বাচিত জিএস ও ভিপি এজিএম আলমগীর সি‌দ্দিকী। ২১ মে সকাল ৮ টায় অনুষ্ঠিত হওয়া তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এ নির্বাচনে প্রশাস‌নের ক‌ঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ ও অবস্হানের কারণে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে জনগন উৎসবমূখর প‌রি‌বে‌শে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। যদিও ভোটার উপস্থিতি ছিল ৫০‌থে‌কে ৫৫%।  নির্বাচ‌ন আচরণ বি‌ধি লঙঘ‌নের দায়ে ২ জনকে ৬ মা‌সের কারাদন্ড প্রদান ক‌রেন জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌ষ্ট্রেট। এঘটনা ব‌্যতীত এটি ছিলো সার্বিকভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন।  এ নির্বাচ‌নে উপ‌জেলা চেয়ারম‌্যান প‌দে এজিএম আলমগীর সি‌দ্দিকী ৮৮৯৯ টি ভোট বেশী পে‌য়ে বাবু অ‌শোক কুমার বড়াল‌কে হা‌রি‌য়ে প্রথমবা‌রের ম‌তো উপজেলা পরিষদ চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তি‌নি পে‌য়ে‌ছেন ৩৬,১৭১ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ‌শোক কুমার বড়াল পে‌য়ে‌ছেন ২৭,২৭২‌ ভোট।

অপর দি‌কে বর্তমান ভাইস চেয়ারম‌্যান ও যুবলী‌গের যুগ্ম আহবায়ক এসএম মাহাতাবুজ্জামান‌কে ৫৭৭৮‌ভো‌টে হা‌রি‌য়ে ভাইস চেয়ারম‌্যান নির্বা‌চিত হ‌য়ে‌ছেন হিজলা ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান ও যুবলীগ নেতা কাজী আজমীর আলী। তি‌নি পে‌য়ে‌ছেন ৩৩,৪৭৫‌ ভোট অপরদি‌কে পরাজিত প্রার্থী এসএম মাহাতাবুজ্জামান পে‌য়ে‌ছেন ২৭,৬৫৭‌ ভোট।

এ‌দি‌কে ম‌হিলা ভাইস চেয়ারম‌্যান প‌দে কলস প্রতীক নিয়ে  প্রতিদ্ব‌ন্দিতা ক‌রে বিশাল ভোটে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন চিতলমারী উপ‌জেলা আওয়ামীলী‌গের প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম সিরাজুল হক ম‌ল্লি‌কের কন‌্যা সুলতানা ম‌ল্লিক যিনি তাঁর পিতার প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বর্তমান সভাপতি। তি‌নি ১৮,৪১৫ ভো‌টের ব‌্যবধা‌নে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চারুলতা হীরাকে (হাঁস প্রতীক) পরা‌জিত ক‌রেন। সুলতানা ম‌ল্লিকের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৫,৪৭২ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চারুলতা হীরা পান ১৭,০৫৭‌ ভোট।

— চিতলমারী (বাগেরহাট) থেকে কামরুজ্জামান খাঁন পিকলু।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ