মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

মশার উপদ্রব থেকে বাঁচতে বাড়িতে যেসব গাছ লাগাবেন

পাঠক প্রিয়

গরমের এই সময় প্রতি ঘরেই বেড়ে গেছে মশার উৎপাত। এদিকে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে। এ অবস্থায় মশাকে সহজে কাবু করে ঘর থেকে তাড়াতে ভরসা রাখতে পারেন কিছু গাছের ওপর।
জমে থাকা বৃষ্টির পানিও এ সময় মশার বংশবিস্তারে সাহায্য করে। যার ফলে সকালের পাশাপাশি সন্ধ্যা ও রাতের বেলায় মশার কামড়ে জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ।

বাড়িতে মশার উপদ্রব বেড়ে গেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি রয়েছে আরও নানা রোগে আক্রান্তের শঙ্কাও। তাই মশাবাহিত নানা রোগের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে লাগাতে পারেন মশা প্রতিরোধক নানা জাতের গাছ।

বাড়িতে এসব গাছের উপস্থিতিতে মশার আনাগোনা অনেকটা কমিয়ে দেবে। আসুন জেনে নিই কোন গাছগুলো থাকলে বাড়ি মশামুক্ত থাকবে।

তুলসী

এই গাছের উপকারী পাতা অনেক কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের শারীরিক উপকারিতাসম্পন্ন এই পাতার আরও বড় উপকারিতা হলো, এই গাছ ও গাছের পাতা মশাকে তাড়াতে কাজ করে। তুলসী পাতায় প্রাকৃতিক একধরনের ঘ্রাণ রয়েছে, যা মশা সহ্য করতে পারে না। এই গাছ ঘরের এমন জায়গায় রাখুন যেখানে মশা বেশি প্রবেশ করে।

সেইজ

সেইজ গাছ অনেকটা তুলসীর মতো। এই পাতার ধোঁয়া মশা দূর করে। ঘরে সন্ধ্যার সময়ে কয়েকটি সেইজ পাতা পুড়িয়ে ধোঁয়া করলে সুমিষ্ট গন্ধ থাকবে ও মশাও দূর হবে।

পুদিনা পাতা

রান্নাঘরের জানালায় বা বারান্দায় যে পুদিনা গাছটি আছে, সেটা শুধু রান্নার স্বাদই বাড়ায় না, পাশাপাশি আপনাকে মশার হাত থেকেও রক্ষা করে। দ্রুত বেড়ে ওঠা এই গাছের পাতা থেকে তৈরি তেল মশাকে দূরে রাখবে। এ ছাড়া মশা কামড় দেওয়া স্থানে পুদিনা পাতা ছেঁচে ম্যাসাজ করলেও আরাম পাওয়া যাবে।

লেমন বাম

এই গাছটি দেখতে অনেকটা পুদিনা পাতার মতো, তবে পুদিনা পাতা নয়। একেবারে অযত্নেও এই গাছটি খুব দ্রুত বেড়ে ওঠে।

লেবু পাতা

লেবু পাতার গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছও লাগাতে পারেন।

ক্যাটনিপ

এই গাছে এক প্রকারের প্রাকৃতিক উদ্ভিজ কেমিক্যাল রয়েছে, যা বিড়ালের পছন্দ এবং মশা, মাছি, পোকামাকড়কে দূর করে। এই গাছ পোকামাকড় তাড়ানোর উপাদানের চাইতেও বেশি কার্যকর। আলো-বাতাস আসে এমন স্থানে খুব সহজেই এই গাছ বেড়ে ওঠে।

আরও পড়ুন: গর্ভাবস্থায় আখের রস খাওয়া কি নিরাপদ?

গাঁদা

শীতের ফুলগুলোর মধ্যে অন্যতম গাঁদা। যদিও এখন বছরজুড়েই কমবেশি এ ফুল হয়। বাড়িকে মশামুক্ত রাখতে এই গাছকেও লাগাতে পারেন। কারণ এই ফুলের গন্ধে মশা, পিঁপড়া, মাছি এমনকি কচি পাতা খাওয়া পোকাও বাড়িতে প্রবেশ করে না।

ল্যাভেন্ডার
মশা তাড়াতে ল্যাভেন্ডার গাছও বেশ উপকারী। বাড়িতে এ গাছ থাকলে এই গাছের গন্ধে কোনো কীটপতঙ্গ প্রবেশ করতে পারে না। ইঁদুরও ক্ষতি করে না এই গাছের। তাই সামান্য রৌদ্রজ্জ্বল স্থানে এ গাছ রেখে দিতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এই গাছ বিরক্তিকর পতঙ্গসহ মশাকেও তাড়াবে অনায়াসেই।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ