বুধবার, নভেম্বর ১১, ২০২৬

শাহরুখ ভক্তদের জন্য দুঃসংবাদ

পাঠক প্রিয়

জানা গেছে, ‘ডন ৩’-র চিত্রনাট্যের কাজ সারছেন ফারহান আখতার। প্রায় শেষের দিকে সিনেমাটির স্ক্রিপ্ট। খুব শিগগিরই পর্দায় ফিরবে ‘ডন’। দুই দিন আগেই এ কথা জানিয়েছেন ফারহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্টের পার্টনার রীতেশ সিধওয়ানি।

১২ বছর পর ‘ডন’ নিয়ে আপটেড পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন শাহরুখ ভক্তরা। লম্বা সময় পর কিং খান আর প্রিয়াঙ্কা চোপড়াকে একসঙ্গে পর্দায় দেখা যাবে কিনা সেই নিয়েও শুরু হয় জল্পনা-কল্পনা। কিন্তু সিনেমাটি নিয়ে সর্বশেষ তথ্য শাহরুখ ভক্তদের হতাশায় ডুবিয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের খবর অনুসারে, তৃতীয়বারের মতো ডন হতে রাজি নন শাহরুখ খান! তাই এই সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন বাদশা। সেই সূত্র জানিয়েছে, এই মুহূর্তে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সিনেমার কাজে হাত দিতে না শাহরুখ। তিনি মনে করছেন এই মুহূর্তে যে ধরণের সিনেমা তিনি করতে চাইছেন তার সঙ্গে খাপ খাচ্ছে না ‘ডন ৩’-এর চিত্রনাট্য। ‘ডন ৩’ ভাবনা এই মুহূর্তে একটা ‘চমকপ্রদ ভাবনার বাইরে আর কিছুই নয়।

শুরুতে জানা গিয়েছিল অমিতাভ, শাহরুখ এবং নতুন প্রজন্মের কোনও অভিনেতাকে নিয়ে ‘ডন ৩’-এর চিত্রনাট্য সাজাচ্ছেন ফারহান। শাহরুখ প্রস্তাব ফেরানোয় ধাক্কা খাবে ফারহানের পরিকল্পনা। ইতিমধ্যেই শাহরুখের পরিবর্তে নতুন ডনের খোঁজ শুরু করেছে এক্সেল এন্টারটেনমেন্ট। শোনা যাচ্ছে, বলিউডের প্রথম শ্রেনীর তারকাদের সঙ্গে আলোচনাও সেরেছেন ফারহান-রীতেশরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ