সোমবার, জুলাই ৬, ২০২৬

লজিস্টিক্স উন্নয়ন ও সমন্বয় কমিটির ৫টি মাল্টি সেক্টরাল উপ-কমিটি গঠন

পাঠক প্রিয়

জাতীয় লজিস্টিক্স উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি প্রণয়ন, বিদ্যমান নীতি কাঠামো সহজীকরণ, বিদেশী বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে গঠিত জাতীয় কমিটিকে সহায়তা করার জন্য ৫টি মাল্টি সেক্টরাল উপ-কমিটি গঠন করা হয়েছে।
আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় লজিস্টিক্স উন্নয়ন ও সমন্বয় কমিটির ২য় সভায় এসব উপ-কমিটি গঠন করা হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের জাতীয় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন, রপ্তানী সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ ও ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে সভাপতি করে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থাকে নিয়ে গত ২২ জানুয়ারি ২৯ সদস্য বিশিষ্ট এই জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
লজিস্টিক্স খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য উপ-কমিটিসমূহের কার্যপরিধি এ সভায় নির্ধারণ করা হয়। সর্বশেষে বাংলাদেশে বিদ্যমান লজিস্টিক্স পরিসেবার দক্ষতা বৃদ্ধিতে দ্রুত বাস্তবায়নযোগ্য কতিপয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

-বাসস

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ