মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

ক্ষমতার লড়াইয়ে পাল্টাপাল্টি ছাত্রলীগ- ছাত্রদল

পাঠক প্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফের সংঘর্ষ ঘটেছে বৃহত্তর ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদলের। ঢাবি প্রাঙ্গনে বেলা ১২ টার দিকে এই ঘটনা ঘটে।

মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনার জের ধরে ছাত্রদলের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল।
এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে অনেকটা সরব ছিলেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ছাত্রদলের নেতাকর্মীদের হাতে রড, স্ট্যাম্প, পাইপ নিয়ে মিছিলে অংশগ্রহন করে বলে দাবি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের।

ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মতিঝিল হয়ে ক্যাম্পাস প্রাঙ্গনে প্রবেশ করেন এবং ছাত্রলীগের বাঁধার সম্মুখীন হন তারা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছোঁড়া হয় ইট পাটকেল।

সংঘর্ষে এসএম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি সংগঠনটির নেতাকর্মীদের।
এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন ছাত্রদলের এমন আচরন গুন্ডার সামিল।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ