বুধবার, আগস্ট ২৬, ২০২৬

যুক্তরাজ্যর স্কলারশিপ পাবেন বাংলাদেশিরাও

পাঠক প্রিয়

যুক্তরাজ্যর ‘ইউনিভার্সিটি অব সাসেক্স’ স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ‘সাসেক্স বাংলাদেশ স্কলারশিপ’ নামের এ স্কলারশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন।

ইউনিভার্সিটি অব সাসেক্সের ওয়েবসাইটে বলা হয়েছে, স্কলারশিপের বিজ্ঞাপনে উল্লিখিত বিষয়ে মেধার যোগ্যতায় পড়ার সুযোগ পাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা। স্কলারশিপের আওতায় থাকা বিয়ষগুলোতে পড়তে পারবেন বাংলাদেশিরা। সাসেক্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের ফলে বাংলাদেশিদের জন্য বিশেষভাবে এ স্কলারশিপ চালু হয়েছে।

প্রতিবছর সাসেক্সে স্নাতকোত্তর বা পিএইচডি করতে যান বাংলাদেশি শিক্ষার্থীরা। সেখানে মেধার স্বাক্ষরও রেখেছেন তাঁরা। এ স্কলারশিপ চালুর জন্য অনেক দিন ধরে আবেদন করে আসছিলেন সেখানে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা। এবার স্কলারশিপটি চালু হয়ে গেল।

ইউনিভার্সিটি অব সাসেক্সের এ স্কলারশিপ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে শিক্ষার্থীদেরছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব সাসেক্সের এ স্কলারশিপ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বিনা বেতনে অধ্যয়নের জন্য যোগ্যতা প্রমাণ করতে হবে, ব্রিটেনে জীবনযাত্রার খরচ মেটানোর সামর্থ্য থাকতে হবে। পাশাপাশি, সুযোগ পেতে হবে সাসেক্সের ২০২১–এর স্নাতকোত্তর প্রোগ্রামে।

স্কলারশিপ কতজনকে দেওয়া হবে, তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন করা যাবে আগামী বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত।

সাসেক্সের স্কলারশিপের জন্য scholarships@sussex.ac.uk,
https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships/view/1217-Sussex-Bangladesh-Scholarship, https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships,
https://www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships/view/1217-Sussex-Bangladesh-Scholarship ওয়েবসাইটে ঢুঁ মারতে হবে।

সূত্র: প্রথম আলো

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ