শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়

পাঠক প্রিয়

আলোর উৎসবের মধ্যে ছেয়ে গেল অন্ধকার। চলে গেলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়। শনিবার ১২টা ১৫ মিনিটে বাংলা চলচ্চিত্র জগতের এক অধ্যায়ের অবসান ঘটলো।

জগত বরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ছবিসহ তিনি দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো অপুর সংসার, চারুলতা, অভিযান, অরণ্যের দিনরাত্রি, অশনিসংকেত, সোনার কেল্লা, জয় বাবা, ফেলুনাথ হীরক রাজার দেশে, ঘরে বাইরে, গণশত্রু, গণদেবতা ঝিন্দের বন্দী। তিন ভুবনের পারে, ক্ষুধিত পাষাণ, ইত্যাদি।

অক্টোবর মাসের ৬ তারিখের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এক মাসের বেশি সময় হাসপাতালের জীবনের সঙ্গে যুদ্ধ করার পর জীবন যুদ্ধে হেরে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধা জানাতে হাসপাতালে ছুটে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সৌমিত্র বাবুর মেয়ে পৌলোমী বসুর সাথে একান্তে কিছু সময় কাটান পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সৌমিত্র বাবু শেষকৃত্য কলকাতার কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে জানান মমতা।

“সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার বিশেষ শ্রদ্ধা ও প্রীতির সম্পর্ক ছিল। আমাদের আমন্ত্রণে তিনি বঙ্গ বিভূষণ পুরস্কার গ্রহণ করতে নজরুল মঞ্চে যেমন আমাদের সঙ্গে যুক্ত থেকেছেন, আবার পাশাপাশি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত থেকেছেন ।তার সম্মান ও মর্যাদা আন্তরিক ব্যবহারে, তিনি সকল সময় আমাদের চিত্ত স্পর্শ করেছেন । তাঁর মৃত্যু বাংলার জনজীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল” বলেন মমতা।

দক্ষিণ কলকাতার হাসপাতাল থেকে সৌমিত্র বাবুর মরদেহ নিয়ে যাওয়া হয় গলফ গ্রীনে তাঁর নিজ বাসায়। তারপরে রবীন্দ্রসদনে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় যাতে সাধারণ মানুষ তাকে শেষবারের মতো সম্মান জানাতে পারেন।

“খুব কষ্ট হচ্ছে …ওনার সাথে আমার এত স্মৃতি, কতকিছু শিখেছি …আজ আমি আমার অভিভাবককে হারালাম” বলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আজ কলকাতায় কালী পূজার পরের দিন সমাজের সকল স্তরের মানুষ বারবার বলছেন সৌমিত্র বাবুর চলে যাওয়ার মধ্যে তারা অভিভাবকহীন হলেন।

“টলিউডে উনি ছিলেন এক মহীরুহের মতো। আমরা সবাই ছুটে যেতাম কোন সমস্যা হলে ওনার কাছে। অভিভাবক ছিলেন উনি। আমাদের খুব কষ্ট হচ্ছে।”- জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের কাছে সৌমিত্র ছিলেন একজন শিক্ষকের মতো যার কাছে সবাই কিছু না কিছু শিখছেন।

অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন ,সিনেমার সেটে শুটিং করার সময় বাকিরা সবাই অভিনয়ের পাঠ নিতেন ওনার কাছে।

“এত বড় মাপের মানুষ কিন্তু কোনদিন অহংকার করতে দেখিনি ” জানান রঞ্জিত মল্লিক।

সিনেমার সেটে সঠিক সময়ে পৌঁছে যাওয়া, ডিরেক্টরের কথামতো শট দেওয়া এবং সেটে সবাইকে নিয়ে একটা টিমের মতো করে থাকা… সৌমিত্র বাবু চরিত্রের নানা দিক নিয়ে সারা দিন আলোচনা করলেন ,টলিউডের অভিনেতা অভিনেত্রীরা।

আজকের সুপারস্টার দেব মনে করছিলেন কিভাবে টলিউডের সবাইকে নিয়ে চলতেন সৌমিত্র বাবু। “অনেক শিখেছি ওনার কাছে, আমাদের সবার অনেক ক্ষতি হয়ে গেল” বলেন দেব।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ