রবিবার, মে ৩১, ২০২৬

ইসরাইলকে স্বীকৃতি দিতে সুদানকে পম্পেওর চাল!

পাঠক প্রিয়

ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিলে সুদানের নাম সন্ত্রাসবাদী দেশগুলোর তালিকা থেকে বাদ দেয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সুদানের পররাষ্ট্রমন্ত্রী উমর কামারুদ্দিন আমেরিকার এ ন্যক্কারজনক প্রস্তাবের খবর ফাঁস করে দিয়েছেন। খবর রয়টার্স ও ওয়ালস্ট্রিট জার্নালের।

তিনি আরবি দৈনিক আত-তিয়ারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি খার্তুম সফরে গিয়ে সুদান সরকারকে এ প্রস্তাব দিয়েছেন।

তিনি জানান, পম্পেও সুদান সরকারকে বলেছেন– আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সুদানের কথিত সমর্থনের কারণে দেশটির যে নাম আমেরিকার সন্ত্রাসবাদের কালোতালিকায় রয়েছে তা কাটাতে হলে ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে।

পম্পেও এ দুটি বিষয়কে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বলে মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করিয়ে দিতে সক্ষম হন। ট্রাম্প প্রশাসন এখন আরও বেশি আরব দেশকে একই কাজে উদ্বুদ্ধ করার জন্য নানারকম ফন্দি ও কৌশলের আশ্রয় নিচ্ছে।

সুত্রঃ যুগান্তর।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ