বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

শুক্রবার (তারিখ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

মো. শাহাদাত হোসেন বলেন, দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিশেষ করে বিয়ে-শাদীতে বিত্তবৈভবের অশ্লীল প্রদর্শনী ও অপচয়ের সংস্কৃতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গায়ে হলুদের অনুষ্ঠানের নাচের জন্য অনেক ক্ষেত্রে এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয় এবং এসব আয়োজনে বিপুল অর্থ ব্যয় করা হয়।

তিনি বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে নাচ-গানসহ হাজার হাজার মানুষ অংশ নেন। খাবারেরও অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয় বন্ধ করতে হবে।’

বিএনপির এই নেতা জানান, অতীতে দেশে একটি অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, যেখানে নির্ধারিত সংখ্যার বেশি অতিথি হলে ট্যাক্স দেওয়ার বিধান ছিল। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা প্রস্তাব করছি, বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স নির্ধারণ করা হোক।’

তিনি আরও দাবি করেন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় এবং বিলাসী আয়োজন নিয়ন্ত্রণ করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তার ভাষ্য, ‘এই ধরনের অপচয় বন্ধ করা গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।’

তবে শাহাদাত হোসেনের এ প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ