শুক্রবার, জুলাই ৩, ২০২৬

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

পাঠক প্রিয়

সালাহর চোটে শঙ্কা, নকআউটে ওঠা মিশরের সামনে বড় দুশ্চিন্তা

অনলাইন ডেস্ক নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলেও ইনজুরি শঙ্কায় পড়েছে মিশর জাতীয় ফুটবল দল। ফিফা বিশ্বকাপ-এ নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ...

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা, তহবিলে জমা ১১৪ কোটি

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড পরিমাণ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া...

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা...

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও...

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু জেমস বন্ড চরিত্র নয়, সহশিল্পীদের খোঁজও চলছে জোরেশোরে।

সবশেষ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত No Time to Die সিনেমায় আইকনিক চরিত্র জেমস বন্ড হিসেবে দেখা গিয়েছিল Daniel Craig-কে। এরপর থেকেই নতুন বন্ড কে হবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই নতুন ০০৭ খুঁজতে অডিশন কার্যক্রম চালাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। এ কাজে সহায়তার জন্য নিয়োগ দেওয়া হয়েছে খ্যাতিমান কাস্টিং বিশেষজ্ঞ Nina Gold-কে। তিনি এর আগে Game of Thrones, The Crown এবং Star Wars-এর মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করেছেন।

এমন সময় আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ভারতীয় নির্মাতা Shekhar Kapur। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি পরবর্তী জেমস বন্ড হিসেবে নিজের পছন্দের অভিনেতা হিসেবে নাম প্রস্তাব করেছেন John Abraham-এর।

শেখর কাপুর লিখেছেন, “ড্যানিয়েল ক্রেগের পর আমার ভোট থাকবে জন আব্রাহামের পক্ষে। তার মধ্যে সেই শান্ত, আত্মবিশ্বাসী ‘শেকেন, নট স্টিয়ার্ড’ ব্যক্তিত্ব রয়েছে। একই সঙ্গে তিনি একজন দক্ষ অভিনেতাও।”

তিনি আরও উল্লেখ করেন, নিজের সিনেমা Elizabeth-এ অভিনয় দেখেই একসময় ড্যানিয়েল ক্রেগকে জেমস বন্ড চরিত্রের জন্য বিবেচনা করেছিলেন প্রযোজকরা।

শেখর কাপুরের এই মন্তব্যের পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জন আব্রাহামও। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, “আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার উৎসাহ ও প্রশংসা আমাকে সত্যিই অভিভূত করেছে। বিশ্ব যখন ড্যানিয়েল ক্রেগের মধ্যে বন্ডকে চিনতে পারেনি, আপনি তখনই তাকে চিনেছিলেন। তাই আপনার এই মন্তব্য আমার কাছে অনেক বড় ব্যাপার।”

মজার ছলে তিনি আরও যোগ করেন, “বন্ডের কথা যখন উঠেছে, আমি আনন্দের সঙ্গেই আমার মার্টিনির অর্ডার অনুশীলন শুরু করে দেব—শেকেন, নট স্টিয়ার্ড।”

উল্লেখ্য, ‘শেকেন, নট স্টিয়ার্ড’ সংলাপটি জেমস বন্ড সিরিজের অন্যতম জনপ্রিয় ও স্মরণীয় ডায়ালগ। বর্তমানে জন আব্রাহাম ব্যস্ত রয়েছেন Force 3 এবং সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার বায়োপিকের কাজ নিয়ে, যা পরিচালনা করছেন Rohit Shetty

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ