রবিবার, মে ১৭, ২০২৬

স্টার্টআপ ও উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার: উপদেষ্টা রেহান আসিফ

পাঠক প্রিয়

ব্যাংককে ট্রেন-বাস সংঘর্ষে ভয়াবহ আগুন, নিহত ৮

অনলাইন ডেস্ক থাইল্যান্ডের রাজধানী Bangkok-এ ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

যে কারণে আল্লামা রশিদ আহমদ গাংগুহিকে জুডিশিয়াল কিলিংয়ের বদলে মুক্তি দেওয়া হয়েছিল

সুফি সাগর সামস্ : ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারত উপ-মহাদেশের শাসনতান্ত্রিক রীতি-নীতির আমূল পরিবর্তন করেন। তিনি...

এআই ক্যামেরায় বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক চিত্র, গভীর রাতেও মানা হচ্ছে সিগন্যাল

অনলাইন ডেস্ক ঢাকার সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর...

স্টার্টআপ ও উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার: উপদেষ্টা রেহান আসিফ

অনলাইন ডেস্ক দেশের টেকনোলজি, নন-টেকনোলজি, কৃষিভিত্তিক স্টার্টআপ, ইনোভেটর ও উদ্যোক্তাদের নীতিগত সহায়তা, অর্থায়ন এবং জায়গাসহ সর্বাত্মক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা...

এনসিপিতে ভাঙন: কমিটি ঘোষণার ঘণ্টাখানেকেই ২২ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় ধরনের সাংগঠনিক সংকটে পড়েছে। নবঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশের কয়েক ঘণ্টার...

অনলাইন ডেস্ক

দেশের টেকনোলজি, নন-টেকনোলজি, কৃষিভিত্তিক স্টার্টআপ, ইনোভেটর ও উদ্যোক্তাদের নীতিগত সহায়তা, অর্থায়ন এবং জায়গাসহ সর্বাত্মক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ

শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘টেলিকম খাতের ভবিষ্যৎ : নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

রেহান আসিফ আসাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই দেশের তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ফান্ড ও সহায়তা কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেবেন। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা উদ্যোক্তা ও শিল্পভিত্তিক ইকোসিস্টেমকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করা।

তিনি বলেন, “জিঞ্জিরায় অনেক কিছু তৈরি হচ্ছে, সৈয়দপুরে কনস্ট্রাকশন হাব গড়ে উঠেছে। আমরা চাই প্রযুক্তিভিত্তিক, অ-প্রযুক্তিভিত্তিক এবং কৃষিভিত্তিক—সব ধরনের উদ্যোক্তাকে এই ইকোসিস্টেমে যুক্ত করতে।”

উপদেষ্টা জানান, সরকার উদ্যোক্তাদের জন্য নীতিগত সহায়তার পাশাপাশি লোকেশন ও জায়গার ব্যবস্থা, প্রাথমিক অনুদান এবং সহজ শর্তে ঋণ সুবিধাও দেবে। এ কার্যক্রমে পাবলিক ও প্রাইভেট সেক্টর একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

তরুণ উদ্যোক্তাদের অবদান তুলে ধরে রেহান আসিফ বলেন, গত তিন মাসে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে সেমিনারে অংশ নিয়ে স্টার্টআপ ও ইনোভেটরদের সঙ্গে মতবিনিময় করেছেন। এছাড়া চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও মুক্ত আলোচনা করেছেন।

তিনি আরও বলেন, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে ‘অঙ্কুর’ নামে একটি স্টার্টআপ ফান্ড ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সরকারের ‘স্টার্টআপ বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমেও ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় স্কেলআপ পর্যায়ের কোম্পানিগুলোকে সহায়তা দেওয়া হবে।

রেহান আসিফ বলেন, “কেউ যদি ৫০ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, আবার কেউ যদি ৫ কোটি টাকার কোম্পানি স্কেলআপ করতে চান—প্রতিটি ধাপেই সরকার সহায়তা দিতে চায়।”

তিনি উল্লেখ করেন, ভারতের হায়দরাবাদ, বেঙ্গালুরুচেন্নাই কিংবা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো দেশে সফল স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বাংলাদেশেও সঠিক সহায়তা নিশ্চিত করা গেলে দ্রুত সম্ভাবনাময় স্টার্টআপ হাব তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এমদাদ উল বারী। এছাড়া আলোচনায় অংশ নেন মোহাম্মদ জুলফিকার, নুরুল কবীর, খালেদ আবু নাসের, নুরুল মাবুদ চৌধুরী, তাইমুর রহমান এবং ড. লুৎফা আক্তার

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাহেদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন

সর্বশেষ সংবাদ

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে...

যে কারণে আল্লামা রশিদ আহমদ গাংগুহিকে জুডিশিয়াল কিলিংয়ের বদলে মুক্তি দেওয়া হয়েছিল

সুফি সাগর সামস্ : ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারত উপ-মহাদেশের শাসনতান্ত্রিক রীতি-নীতির আমূল পরিবর্তন করেন। তিনি সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে শিক্ষা-সংস্কৃতি ও...

মঙ্গলে খননের সময় রোভারে আটকে গেল ১৩ কেজির পাথর, নতুন অভিজ্ঞতায় নাসা

অনলাইন ডেস্ক মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখোমুখি হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর কিউরিওসিটি রোভার। খননের সময় একটি বড় পাথর রোভারের খননযন্ত্রে...

তিস্তার স্রোতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে...

“দেহে ১৪ সেজদা” : চিশতিয়া দর্শনের আধ্যাত্মিক ব্যাখ্যা নাকি প্রতীকী সাধনা?

চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধনায় বহু যুগ ধরে “দেহে ১৪ সেজদা” ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়ে আসছে। সুফি সাধকরা এটিকে কেবল বাহ্যিক নামাজের সেজদার মধ্যে সীমাবদ্ধ...

জনপ্রিয় সংবাদ