রবিবার, মে ১৭, ২০২৬

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

পাঠক প্রিয়

টিসিবির ট্রাকসেলে উপচে পড়া ভিড়, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে দিশেহারা সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক রাজধানীসহ সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ডিম, ভোজ্যতেল, ডাল, সবজি, মাছ ও...

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার...

শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, খাল পুনঃখনন, ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন

অনলাইন ডেস্ক শনিবার (১৬ মে) একদিনের রাষ্ট্রীয় সফরে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ...

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে জনতার ঢল, পথে পথে উৎসবমুখর পরিবেশ

কুমিল্লা প্রতিনিধি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কুমিল্লা পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র...

কাঁচা আমের যত উপকারিতা, গরমে রাখে শরীর ঠান্ডা

অনলাইন ডেস্ক গরমের মৌসুমে কাঁচা আম শুধু স্বাদের জন্যই নয়, স্বাস্থ্য উপকারিতার কারণেও বেশ জনপ্রিয়। আমাদের দেশে আমকে ফলের রাজা...

চাঁদপুর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী খালে নেমে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজের সূচনা করেন। পরে খালপাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন তিনি।

জানা গেছে, বিশ্ব খালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ উপজেলার সীমানা পর্যন্ত বিস্তৃত। খালটির পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, খাল-নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এর আগে একই দিনে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ফলক উন্মোচন শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সরকারের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এলাকাবাসীর প্রত্যাশা, খাল পুনঃখননের ফলে কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় পরিবেশ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে...

যে কারণে আল্লামা রশিদ আহমদ গাংগুহিকে জুডিশিয়াল কিলিংয়ের বদলে মুক্তি দেওয়া হয়েছিল

সুফি সাগর সামস্ : ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারত উপ-মহাদেশের শাসনতান্ত্রিক রীতি-নীতির আমূল পরিবর্তন করেন। তিনি সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে শিক্ষা-সংস্কৃতি ও...

মঙ্গলে খননের সময় রোভারে আটকে গেল ১৩ কেজির পাথর, নতুন অভিজ্ঞতায় নাসা

অনলাইন ডেস্ক মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখোমুখি হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর কিউরিওসিটি রোভার। খননের সময় একটি বড় পাথর রোভারের খননযন্ত্রে...

তিস্তার স্রোতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে...

“দেহে ১৪ সেজদা” : চিশতিয়া দর্শনের আধ্যাত্মিক ব্যাখ্যা নাকি প্রতীকী সাধনা?

চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধনায় বহু যুগ ধরে “দেহে ১৪ সেজদা” ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়ে আসছে। সুফি সাধকরা এটিকে কেবল বাহ্যিক নামাজের সেজদার মধ্যে সীমাবদ্ধ...

জনপ্রিয় সংবাদ