রবিবার, মে ১৭, ২০২৬

পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

পাঠক প্রিয়

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশিদের...

এনসিপিতে ভাঙন: কমিটি ঘোষণার ঘণ্টাখানেকেই ২২ নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বড় ধরনের সাংগঠনিক সংকটে পড়েছে। নবঘোষিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি প্রকাশের কয়েক ঘণ্টার...

লক্ষ্মীপুর-৪ আসনের এমপি বীথিকা বিনতে হোসাইনকে মন্ত্রিসভায় দেখতে চায় তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট নারী নেত্রী বীথিকা বিনতে হোসাইন-কে আগামী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর...

স্টার্টআপ ও উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা দেবে সরকার: উপদেষ্টা রেহান আসিফ

অনলাইন ডেস্ক দেশের টেকনোলজি, নন-টেকনোলজি, কৃষিভিত্তিক স্টার্টআপ, ইনোভেটর ও উদ্যোক্তাদের নীতিগত সহায়তা, অর্থায়ন এবং জায়গাসহ সর্বাত্মক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা...

দেশে আরও ১২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,৩০৩

অনলাইন ডেস্ক দেশে চলমান হাম প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের...

অনলাইন প্রতিবেদক

বিনোদন অঙ্গনে চেহারার সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি ও বিভিন্ন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এখন অনেকটাই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী তমা মির্জা। সম্প্রতি একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে তিনি এ বিষয়ে খোলামেলা বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

অনুষ্ঠানে তমা মির্জা বলেন, বর্তমানে যেসব অভিনেত্রীর সিনেমা মুক্তি পাচ্ছে, তাদের অধিকাংশই কোনো না কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বা কসমেটিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন যাদের মুভি রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি।”

নিজের পরিবর্তনের বিষয়েও খোলামেলা ছিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষের চেহারায় স্বাভাবিক পরিবর্তন আসে, তবে কিছু পরিবর্তন স্পষ্টভাবেই বোঝা যায়। এ ধরনের ট্রিটমেন্ট বা সার্জারিকে তিনি নেতিবাচকভাবে দেখেন না বলেও জানান।

তমা মির্জার ভাষ্য, “আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই। কিন্তু যারা বিভিন্ন পদ্ধতির সাহায্য নিয়েও বিষয়টি লুকাতে চায়, আমি তাদের বিপক্ষে। পনেরো বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে পরিবর্তন তো থাকবেই।”

তিনি আরও বলেন, অনেকেই সমালোচনার ভয়ে এসব বিষয় অস্বীকার করেন, যা তার কাছে ভালো লাগে না। “অস্বীকার করার কিছু নেই। হয়তো কেউ বলবে আগে ভালো লাগতো, এখন লাগে না—এগুলো শুনতেই হবে,” যোগ করেন তিনি।

শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও সৌন্দর্যচর্চার বিভিন্ন আধুনিক পদ্ধতির দিকে ঝুঁকছেন বলেও মন্তব্য করেন তমা মির্জা। তার মতে, পুরুষরা এখন চুল ও দাড়ির ট্রিটমেন্ট, বোটক্স কিংবা মুখের দাগ দূর করার মতো বিভিন্ন কসমেটিক সেবাও নিচ্ছেন।

তিনি বলেন, “পুরুষরাও এখন বিভিন্ন ট্রিটমেন্টে যাচ্ছেন। চুল-দাড়ি ঠিক করছেন, বোটক্স করছেন, মুখের স্পট রিমুভ করছেন। এগুলোকে খারাপ বলার কিছু নেই।”

তমা মির্জার এ মন্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার স্পষ্ট বক্তব্যের প্রশংসা করছেন, আবার কেউ বিষয়টিকে বিতর্কিত হিসেবেও দেখছেন।

 

 

সর্বশেষ সংবাদ

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে...

যে কারণে আল্লামা রশিদ আহমদ গাংগুহিকে জুডিশিয়াল কিলিংয়ের বদলে মুক্তি দেওয়া হয়েছিল

সুফি সাগর সামস্ : ১৮৫৮ খ্রিস্টাব্দে মহারাণী ভিক্টোরিয়া এক ঘোষণাপত্রের মাধ্যমে ভারত উপ-মহাদেশের শাসনতান্ত্রিক রীতি-নীতির আমূল পরিবর্তন করেন। তিনি সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে শিক্ষা-সংস্কৃতি ও...

মঙ্গলে খননের সময় রোভারে আটকে গেল ১৩ কেজির পাথর, নতুন অভিজ্ঞতায় নাসা

অনলাইন ডেস্ক মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখোমুখি হয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর কিউরিওসিটি রোভার। খননের সময় একটি বড় পাথর রোভারের খননযন্ত্রে...

তিস্তার স্রোতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে...

“দেহে ১৪ সেজদা” : চিশতিয়া দর্শনের আধ্যাত্মিক ব্যাখ্যা নাকি প্রতীকী সাধনা?

চিশতিয়া তরিকার আধ্যাত্মিক সাধনায় বহু যুগ ধরে “দেহে ১৪ সেজদা” ধারণাটি বিশেষভাবে আলোচিত হয়ে আসছে। সুফি সাধকরা এটিকে কেবল বাহ্যিক নামাজের সেজদার মধ্যে সীমাবদ্ধ...

জনপ্রিয় সংবাদ