শনিবার, মে ৩০, ২০২৬

ইসলামী ব্যাংকের শততম উপশাখা, ৪৩টি এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

পাঠক প্রিয়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ১০০, ১০১ ও ১০২তম উপশাখা এবং দেশব্যাপী ৪৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যাল প্লাটফর্মে ৩১ আগস্ট ২০২০, সোমবার উপশাখা ও এজেন্ট আউলেটগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোশাররফ হোসাইন। ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, সংশ্লিষ্ট ১০টি জোনের প্রধান, শাখাপ্রধান, উপশাখার ইনচার্জ, ৪৩টি আউটলেটের স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট অঞ্চলের গণমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথির ভাষণে বলেন, ৩৫৭টি শাখার মতো ১০২টি উপশাখা এবং ১৩৮১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটও ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ইউনিট। এ ইউনিটগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক প্রয়োজন পূরণে কাজ করছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের ১৬ কোটি মানুষ, জাতীয় অর্থনীতি ও প্রবাসীদের আস্থা ও নির্ভরতায় প্রতীকে পরিণত হয়েছে। তৃতীয় বারের মতো সর্বোচ্চ রেটিং ট্রিপল-এ প্রাপ্ত দেশের একমাত্র বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক স¤প্রতি ১ লক্ষ কোটি টাকা আমানতের মাইলফলক অতিক্রম করেছে।

করোনা দুর্যোগের এই কঠিন সময়ের শুরু থেকেই জাতীয় ক্ষয়ক্ষতির পরিমাণ নিম্নপর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আন্তরিক ও বিচক্ষণ নির্দেশনার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ইসলামী ব্যাংক এ সংকটের শুরু থেকেই সকল শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট ও বিকল্প ব্যাংকিং প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের সততা, দক্ষতা, আন্তরিকতা, নিষ্ঠা এবং আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবার মাধ্যমে ইসলামী ব্যাংক বিশ্বের ১০০০ ব্যাংকের তালিকায় টানা ৯ বার দেশের একমাত্র ব্যাংক হিসেবে অবস্থান ধরে রেখেছে। এ অবস্থান ২০২০ সালেও ৩৯ ধাপ এগিয়েছে। আন্তরিক, মানস¤পন্ন ও প্রযুক্তিসমৃদ্ধ সেবা অব্যাহত রাখতে ব্যাংকারদের নির্দেশনা দেন তিনি।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ