শুক্রবার, মে ১, ২০২৬

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়, ৪২ হাজার যানবাহন পারাপার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।

শনিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৪২ হাজার ৩৭৪টি যানবাহন চলাচল করে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে টোল আদায় হয় ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

অন্যদিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়, যার বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে রাজধানীতে ফেরার চাপ বেড়েছে। এতে সেতুর দুই প্রান্তে যানবাহনের চাপ বৃদ্ধি পায় এবং কয়েকটি দুর্ঘটনাও ঘটে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে টোল আদায় কার্যক্রম পরিচালনা করা হয়।

১৯৯৮ সালে উদ্বোধনের পর থেকে যমুনা সেতুতে টোল আদায় কার্যক্রম চালু রয়েছে। দীর্ঘদিন কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এই দায়িত্বে থাকলেও সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের শেষ দিকে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন টোল আদায় কার্যক্রম পরিচালনা করছে।

 

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ