শনিবার, মে ২, ২০২৬

বিশ্ববাজারে উর্দ্ধমুখী সত্ত্বেও জ্বালানি তেলের দাম না বাড়ানো সরকারের বড় সাফল্য: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী, ২৮ মার্চ: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকা সত্ত্বেও দেশের কৃষি উৎপাদন সচল রাখা এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বজায় রাখতে সরকার তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তিনি বলেন, সরকারের আগাম প্রস্তুতি ও পরিকল্পিত পদক্ষেপের ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। বর্তমানে বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে কৃষি খাতে উৎপাদন ব্যাহত না হয়, সে জন্য সার, বীজ ও বিদ্যুৎ খাতে অতিরিক্ত ভর্তুকি দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারের মূল লক্ষ্য কৃষিপণ্যের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা, যাতে বাজারে মূল্য স্থিতিশীল থাকে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত না হন।

সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জ্বালানি তেলের পাচার রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি কিছু পাচারের ঘটনা শনাক্ত হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে ‘অধ্যাদেশ’ সংক্রান্ত বিষয়ে আগামীকাল বিশেষ কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিকেল ৪টায় শুরু হওয়া এ বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ