শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ফ্রিজ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার সঠিক কৌশল: বিশেষজ্ঞদের পরামর্শ

পাঠক প্রিয়

লাইফস্টাইল ডেস্ক

ঢাকা, ২৫ মার্চ ২০২৬ – নিয়মিত ব্যবহারে ফ্রিজে মাছ, মাংসসহ অন্যান্য খাবারের রক্ত বা আর্দ্রতা জমে গেলে তা অস্বাস্থ্যকর হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ফ্রিজ পরিষ্কার করা অবশ্যই সঠিকভাবে করতে হবে, নাহলে ভেতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফ্রিজ পরিষ্কারের ধাপসমূহ:

  1. ফ্রিজ বন্ধ ও খাবার সরানো: প্রথমে ফ্রিজের প্লাগ খুলতে হবে। ভেতরের খাবার বের করে বরফ প্যাক বা কুলার ব্যাগে রাখুন। ফ্রিজের চারপাশে পুরু তোয়ালে বিছিয়ে গলে যাওয়া পানি শুষে নিতে হবে।
  2. গরম পানির বাষ্প পদ্ধতি: একটি হিট-প্রুফ বাটিতে ফুটন্ত পানি নিয়ে ফ্রিজের ভেতরে তোয়ালের ওপর রাখুন। দরজা বন্ধ করে ১০–১৫ মিনিট রাখলে বরফ নরম হয়ে আলগা হবে।
  3. প্লাস্টিক বা কাঠের চামচ ব্যবহার: বরফ সরানোর জন্য ধাতব ছুরি বা চামচ ব্যবহার করা যাবে না। প্লাস্টিক স্প্যাচুলা, আইস স্ক্র্যাপার বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ উঠাতে হবে।
  4. হেয়ার ড্রায়ার পদ্ধতি: হেয়ার ড্রায়ার কম বা মাঝারি তাপে চালিয়ে বরফের ওপর দূর থেকে গরম বাতাস দিন। বরফ গলে আসলে প্লাস্টিক চামচ দিয়ে তুলে ফেলুন। পানির সংস্পর্শে ড্রায়ার যেন না আসে।
  5. গরম ভেজা তোয়ালের কৌশল: তোয়ালেট গরম পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে বরফের ওপর রাখুন। ৫–১০ মিনিট পর দরজা খুললে বরফ আলগা হবে।
  6. টেবিল ফ্যান ব্যবহার: হেয়ার ড্রায়ার না থাকলে ফ্রিজ খুলে টেবিল ফ্যান চালানো যেতে পারে। এতে ধীরে ধীরে বরফ গলে যাবে।

বরফ গলার পর পরিষ্কার: বরফ গলে গেলে হালকা গরম পানিতে ভেজানো সাবানযুক্ত কাপড় দিয়ে ভেতর মুছে শুকিয়ে নিতে হবে। আর্দ্রতা থাকলে বরফ পুনরায় জমতে পারে। এরপর ফ্রিজ চালু করে ঠাণ্ডা হওয়ার পর খাবার সাজানো উচিত।

ভবিষ্যতে বরফ জমা ঠেকানোর পরামর্শ:

  • প্রতিবার ব্যবহারের পর ফ্রিজের দরজা ভালোভাবে বন্ধ রাখতে হবে।
  • দরজা দীর্ঘ সময় খোলা রাখা যাবে না।
  • দরজার সিল পরীক্ষা করুন, ফাঁক বা ফাটল থাকলে মেরামত করুন।
  • গরম খাবার আগে ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন।
  • ফ্রিজ অতিরিক্ত ভর্তি করবেন না, যাতে বাতাস চলাচলের জায়গা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ও সঠিকভাবে ফ্রিজ পরিষ্কার ও ব্যবহারে খাবারের সংরক্ষণ দীর্ঘ সময় নিরাপদ থাকে এবং ফ্রিজের আয়ু বাড়ে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ