বুধবার, নভেম্বর ১১, ২০২৬

নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ নিষিদ্ধ: মার্কিন দূতাবাস

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, বুধবার: বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে তথাকথিত ‘বার্থ ট্যুরিজম’ অনুমোদিত নয় বলে জানিয়েছে মার্কিন দূতাবাস ঢাকা।

বুধবার ভিসাসংক্রান্ত এক বার্তায় দূতাবাস জানায়, ভিজিটর ভিসা মূলত স্বল্পমেয়াদি ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসায়িক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত। এই ভিসার অপব্যবহার করে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।

বার্তায় আরও বলা হয়, বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইভাবে, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পড়াশোনাও এই ভিসার আওতায় অনুমোদিত নয়।

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে, ভিজিটর ভিসায় পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা কিংবা স্থায়ী বসবাসের উদ্দেশ্যে কোনো কার্যক্রমে যুক্ত হওয়া ভিসার শর্তের পরিপন্থী এবং এতে ভবিষ্যতে ভিসা জটিলতা তৈরি হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ‘বার্থ ট্যুরিজম’ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়েছে। এই প্রেক্ষাপটে ঢাকায় দূতাবাসের এমন বার্তা ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ