শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইহুদিবাদী ভূখণ্ড ইসরাইল

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে হামলা চালিয়েছে ইরান। সংঘাতের ১৬তম দিনে রবিবার (১৫ মার্চ) ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান।

ইরানি বাহিনীর হামলায় রাজধানী তেল আবিবসহ অন্তত তিনটি শহরে আঘাত হেনেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে—ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলে অন্তত দুজন আহত হয়েছেন। আহতদের বয়স প্রায় ৫০ বছর বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে দখলকৃত পশ্চিম তীর এলাকাতেও হামলার প্রভাবে আরও তিন ইসরাইলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত এবং মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে সাবমিউনিশন বা উপ-বোমা ছড়িয়ে পড়ে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাস্টার বোমাযুক্ত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরের আকাশে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

উল্লেখ্য, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সমর্থনের প্রেক্ষাপটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ