প্রেস বিজ্ঞপ্তি

দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাজধানীর সাতারকুলে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২০০ জন শিশুর মধ্যে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর পাশাপাশি শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের বিভিন্ন পণ্য উপহার হিসেবে দেওয়া হয়, যা পেয়ে তারা বেশ আনন্দিত হয়।
আয়োজকরা জানান, রমজানের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এমন সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ওয়ান্ডার কেকের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুল, ইভেন্ট ম্যানেজার ওয়ালিদুর রহমান এবং ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সাইফুদ্দিন মোহাম্মদ আসিফ উপস্থিত ছিলেন। তারা শিশুদের সঙ্গে সময় কাটান এবং ইফতার সামগ্রী বিতরণে অংশ নেন।


