শনিবার, মে ২, ২০২৬

মনস্তত্ত্ববিদ থেকে অভিনেত্রী—বাবার জন্যই অভিনয়ে আসেন যশমা গিল

পাঠক প্রিয়

শোবিজ ডেস্ক

পর্দায় যাকে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়, সেই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী যশমা গিলের অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। সম্প্রতি এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় অনুষ্ঠান ‘শান-এ-সেহুর’-এ অংশ নিয়ে তিনি নিজের জীবনের এক অজানা গল্প তুলে ধরেন।

যশমা গিল জানান, অভিনয়ে আসার আগে তিনি একজন পেশাদার মনস্তত্ত্ববিদ হিসেবে কাজ করতেন। উচ্চশিক্ষার জন্য তার বাবা-মা তাকে অস্ট্রেলিয়ায় পাঠান। সেখানে সাইকোলজিতে ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরে তিনি করাচির একটি হাসপাতালে চাকরি শুরু করেন।

তবে সেই চাকরির পারিশ্রমিক ছিল খুবই কম। একদিন গভীর রাতে হাসপাতালের শিফট শেষ করে বাসায় ফিরে তিনি দেখেন, ভোর ছয়টায় তার বৃদ্ধ বাবা কাজের উদ্দেশ্যে বের হচ্ছেন। বাবার এই পরিশ্রম তাকে ভীষণভাবে নাড়া দেয়। তখনই তিনি সিদ্ধান্ত নেন, যেকোনোভাবে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেবেন। সেই ভাবনা থেকেই তিনি অভিনয়জগতে পা রাখার সিদ্ধান্ত নেন।

তিনি জানান, নিজের এই সিদ্ধান্তের কথা প্রথমে মাকে জানান। তখন তিনি মাকে বলেন, বাবা রাগ করলেও তার উদ্দেশ্য সৎ—কারণ তিনি কেবল পরিবারের পাশে দাঁড়াতেই এই পথ বেছে নিচ্ছেন।

তবে মেয়ের এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে পারেননি তার বাবা। শোবিজ জগত নিয়ে রক্ষণশীল মানসিকতা ও নানা ভুল ধারণার কারণে তিনি প্রায় এক বছর মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। মা পাশে থাকলেও বাবার এই নীরবতা তাকে ভীষণ কষ্ট দিত।

অবশেষে এক রমজান মাসে তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করে। যশমা জানান, একদিন তার বাবা ঘরে ঢুকলে তিনি তাকে সালাম দেন এবং মনে করিয়ে দেন যে ইসলামে সালামের উত্তর দেওয়া বাধ্যতামূলক। সেই ছোট্ট ঘটনার মাধ্যমেই ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়।

পরে তিনি যখন বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করতে যান, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। সেখানে অনেক মানুষ তার কাজের প্রশংসা করেন এবং ভালোবাসা প্রকাশ করেন। এমনকি কেউ কেউ তাকে উপহারও দেন। পবিত্র মক্কায় মানুষের সেই সম্মান ও ভালোবাসা দেখে তার বাবার দৃষ্টিভঙ্গি বদলে যায়।

যশমা বলেন, তখনই তার বাবা বুঝতে পারেন যে মেয়ের পথ ভুল নয়। মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা দেখে শেষ পর্যন্ত তিনি মেয়ের পেশা নিয়ে গর্ববোধ করতে শুরু করেন।

সূত্র: ডন

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ