শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

সৌরজগতের বাইরে থেকে আসা ধূমকেতুর নতুন ছবি প্রকাশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

মহাকাশে মাঝে মাঝেই এমন কিছু রহস্যময় বস্তু দেখা যায়, যা আমাদের সৌরজগতের বাইরের অঞ্চল থেকে ভেসে আসে। সম্প্রতি এমনই এক বিরল আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুর নতুন ছবি প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ), যা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

ইএসএর মহাকাশযান ‘জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার’ (JUICE) ধূমকেতুটির কাছাকাছি একটি বিস্ময়কর দৃশ্য ধারণ করেছে। ‘থ্রি আই/অ্যাটলাস’ (3I/ATLAS) নামের এই ধূমকেতুটি সৌরজগতের বাইরে থেকে আসা একটি আন্তঃনাক্ষত্রিক বস্তু।

মহাকাশযানের বৈজ্ঞানিক ক্যামেরা ‘জেনাস’ দিয়ে ছবিটি তোলা হয় ২০২৫ সালের ৬ নভেম্বর। তখন ধূমকেতুটি সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার সাত দিন পার করেছে। ছবিটি তোলার সময় মহাকাশযানটি ধূমকেতু থেকে প্রায় ৬৬ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছিল। এত দূরত্ব থেকেও ধূমকেতুর চারপাশে ছড়িয়ে থাকা উজ্জ্বল গ্যাসের বলয় স্পষ্টভাবে ধরা পড়ে।

ধূমকেতুর কেন্দ্রকে ঘিরে থাকা এই গ্যাসের স্তরকে বলা হয় ‘কোমা’। ছবিতে কোমার পাশাপাশি সূর্যের বিপরীত দিকে প্রসারিত ধূমকেতুর লম্বা লেজও দেখা গেছে।

এছাড়া ছবির ভেতরে কোমার মধ্যে আরও সূক্ষ্ম কিছু গঠন শনাক্ত করেছেন গবেষকরা। এর মধ্যে রয়েছে রশ্মির মতো রেখা, গ্যাসের জেট, প্রবাহ এবং সূক্ষ্ম সুতোসদৃশ অংশ। এসব বৈশিষ্ট্য আরও স্পষ্টভাবে বোঝাতে গবেষকরা ছবির একটি বিশেষ সংস্করণও তৈরি করেছেন। সেখানে তীর চিহ্ন দিয়ে ধূমকেতুর চলার দিক এবং সূর্যের অবস্থান দেখানো হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, যদিও 3I/ATLAS সৌরজগতের বাইরের অঞ্চল থেকে এসেছে, তবুও এর আচরণ অনেকটা সাধারণ ধূমকেতুর মতোই। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর বরফ গরম হয়ে বাষ্পে পরিণত হয়। তখন ধুলা ও গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে এবং ধূমকেতুর চারপাশে কোমা ও লম্বা লেজ তৈরি হয়।

গবেষকদের মতে, এ ধরনের ছবি মহাকাশের দূরবর্তী বস্তু ও আন্তঃনাক্ষত্রিক পরিবেশ সম্পর্কে নতুন তথ্য জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ