মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশ: সর্বোচ্চ প্রস্তুতিতে আনসার-ভিডিপি

পাঠক প্রিয়

বাসস

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে জানান, সরকারপ্রধান বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণে আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

প্রধানমন্ত্রী জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের স্বার্থে মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি বজায় রাখতে হবে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশিক্ষণ কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিকায়ন কার্যক্রম সম্পর্কেও ব্রিফিং প্রদান করেন।

উল্লেখ্য, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় আনসার ও ভিডিপি দীর্ঘদিন ধরে সহায়ক বাহিনী হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ