শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

ইরানের সম্ভাব্য হামলা: ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতি ঘিরে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা জানিয়েছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেছে সরকার।

বিবিসির বরাতে প্রকাশিত খবরে জানানো হয়, রাষ্ট্রীয় বার্তা সংস্থা Saudi Press Agency জানিয়েছে—সৌদি মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য আগ্রাসনের জবাবে মিত্র দেশগুলো যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাদের সমর্থনে নিজেদের সব সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে রিয়াদ।

মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পুনরায় নিশ্চিত করা হয়, সৌদি আরব তার ভূখণ্ড, নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান

মধ্যপ্রাচ্যে ইরান–ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ঘিরে সাম্প্রতিক সামরিক পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের অবস্থান আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে রিয়াদ। সরকার জানিয়েছে, জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজন হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ