শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুরের মৃত্যু অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জটিল করছে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর একজন প্রভাবশালী কমান্ডার মোহাম্মদ পাকপুরের মৃত্যুর খবর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্ল্যবের পর আইআরজিসিতে যোগ দেওয়া পাকপুর ইরানের সামরিক ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে পরিচিত ছিলেন।

কুর্দি বিদ্রোহ দমন থেকে শুরু করে আট বছরের ইরান-ইরাক যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং আর্মি অপারেশনস কমান্ড, ৮ম নাজাফ ডিভিশন ও ৩১তম আশুরা ডিভিশনের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বে তার অবদান অসামান্য। বিশেষ করে উত্তর-পশ্চিম ইরানে সন্ত্রাসবিরোধী অভিযান এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয়।

মোহাম্মদ পাকপুর আধুনিক প্রযুক্তির ওপর জোর দিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে মনোনিবেশ করতেন। বিশেষ করে ‘হামাসে’ ড্রোন ব্যবহারের মাধ্যমে ইরানের সামরিক শক্তি প্রদর্শনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মাত্র এক মাস আগে পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত, এবং প্রতিপক্ষের ভুল হিসাবনিকাশ তাদের জন্য চরম মূল্যবোধের কারণ হয়ে দাঁড়াবে।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, পাকপুরের মতো একজন অভিজ্ঞ এবং উচ্চপদস্থ কমান্ডারের মৃত্যুর খবর ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, এটি কেবল সামরিক ক্ষতি নয়, বরং ইরানের জন্য একটি চরম সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে।

এখন পর্যন্ত উভয় পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে পাকপুরের মৃত্যুর প্রভাব ও ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে আগামী দিনের মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ