শনিবার, জুলাই ১৮, ২০২৬

দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

An explosion of a drone lights up the sky over the city during a Russian drone strike, amid Russia’s attack on Ukraine, in Kyiv, Ukraine May 24, 2025. REUTERS/Gleb Garanich TPX IMAGES OF THE DAY

দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে শহরের মধ্যাঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। জেনেভায় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসান নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত আলোচনার আগে রাজধানীতে বিমান হামলার সতর্কবার্তা জারির পরপরই এসব বিস্ফোরণের খবর আসে।

রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো জানান, রাশিয়া স্ট্রাইক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে শহরটিতে আক্রমণ চালায়। এর কিছুক্ষণ আগে ইউক্রেনীয় বিমান বাহিনী কিয়েভমুখী দ্রুতগতির লক্ষ্যবস্তু শনাক্তের কথা জানিয়ে সতর্কবার্তা দেয়।

টেলিগ্রামে দেওয়া বার্তায় তাকাচেঙ্কো বলেন, “বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকুন।”

অন্যান্য শহরেও হামলা

হামলা শুধু রাজধানীতেই সীমাবদ্ধ ছিল না। পূর্বাঞ্চলের খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানান, সেখানে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র শহরের দিকে অগ্রসর হওয়ায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়।

দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া শহরও আক্রমণের মুখে পড়ে। আঞ্চলিক প্রধান ইভান ফেদোরভ জানান, কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অন্তত একজন আহত হয়েছেন।

এ ছাড়া ক্রিভি রিগ-এ রুশ হামলায় ৮৯ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। ডিনিপ্রোপেট্রোভস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেকসান্ডার গাঞ্জা বলেন, হামলার ফলে একটি উঁচু ভবনে আগুন ধরে যায় এবং তা ক্ষতিগ্রস্ত হয়।

যুদ্ধের প্রেক্ষাপট

চার বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। সংঘাতে কয়েক লাখ মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছেন। বিশেষ করে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ওয়াশিংটন এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। জেনেভায় সম্ভাব্য আলোচনার প্রাক্কালে রাজধানীসহ বিভিন্ন শহরে নতুন করে হামলা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

সূত্র: The Straits Times, এএফপি

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ