নিজস্ব প্রতিবেদক

সরকার পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
মো. আলী হোসেন ফকির ২০২২ সালের ১৭ নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হন। তখন তিনি খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।
তিনি বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা এবং বাগেরহাটের বাসিন্দা। পুলিশ ক্যারিয়ারে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ছাড়াও নেত্রকোনা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।


