শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

মহাবিশ্বের এক অদ্ভুত “ডার্ক” গ্যালাক্সি খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিজ্ঞানীরা মহাবিশ্বের একটি বিরল, প্রায় অদৃশ্য গ্যালাক্সি সিডিজি-২-এর সন্ধান পেয়েছেন, যা অন্যান্য গ্যালাক্সির তুলনায় অত্যন্ত ক্ষীণ। এ গ্যালাক্সির ভরের প্রায় ৯৯%ই ডার্ক ম্যাটার – এমন এক রহস্যময় পদার্থ যা আলো শোষণ বা প্রতিফলিত করে না, তাই সরাসরি দেখা যায় না।

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডেভিড লি এবং তার দল গ্লোবুলার ক্লাস্টার খুঁজতে গিয়ে এই গ্যালাক্সির অস্তিত্ব নিশ্চিত করেন। গ্লোবুলার ক্লাস্টার হলো গোলাকার ঘন তারাগুচ্ছ, যা সাধারণত গ্যালাক্সির চারপাশে ঘোরে।

নাসার হাবল স্পেস টেলিস্কোপ, ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইউক্লিড স্পেস অবজারভেটরি এবং হাওয়াইয়ের সুবুরু টেলিস্কোপের তথ্য ব্যবহার করে এই গবেষকরা সিডিজি-২-এর অস্তিত্ব প্রমাণ করেন। চারটি ঘন গ্লোবুলার ক্লাস্টারকে ঘিরে থাকা মৃদু আলো গ্যালাক্সির উপস্থিতি নিশ্চিত করেছে।

গবেষকরা মনে করছেন, অন্য গ্যালাক্সির সঙ্গে মহাকর্ষীয় টানাপোড়েনে সিডিজি-২-এর অধিকাংশ সাধারণ পদার্থ ছিটকে গেছে। তবে গ্লোবুলার ক্লাস্টারগুলো খুব শক্তভাবে মহাকর্ষে বাঁধা থাকায় এগুলো ভেঙে যায়নি। এজন্য এ ধরনের ক্লাস্টারগুলো লুকানো গ্যালাক্সি খুঁজে পেতে নির্ভরযোগ্য সূত্র হিসেবে কাজ করছে।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, ভবিষ্যতে ইউক্লিড, ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ এবং ভেরা সি রুবিন অবজারভেটরি-এর মতো মিশনের মাধ্যমে আরও এমন রহস্য উন্মোচিত হতে পারে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ