শুক্রবার, জুন ২৬, ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী শাহনূরের প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত

পাঠক প্রিয়

ইয়ামাল খেলবেন কতক্ষণ, এখনও সিদ্ধান্ত হয়নি: স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় লামিন ইয়ামালের ফিটনেস। তরুণ...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

বিনোদন প্রতিবেদক

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাহনূরের প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেত্রী।

জানা গেছে, কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন তিনি। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তার প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। নিউইয়র্কের একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা চলবে এবং চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সাপেক্ষে এক-দুই দিনের মধ্যে অস্ত্রোপচার করা হতে পারে। বিলম্ব হলে শারীরিক জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন।

এ অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে তিনি আবেগঘন বার্তায় লেখেন, জীবনে কখনো তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়।

দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে ব্যক্তিগত স্বার্থের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি। পথশিশু, প্রতিবন্ধী শিশু এবং বৃদ্ধাশ্রমের প্রবীণদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। নিজের জন্য বিলাসবহুল জীবন গড়ার চেয়ে মানুষের কল্যাণে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি। তার বিশ্বাস, মানুষের দোয়া-ই শেষ পর্যন্ত তার সঙ্গে থাকবে।

২০০০ সালে জিদ্দি সন্তান চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। এরপর অসংখ্য চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এছাড়া হাজার বছর ধরে সিনেমায় আম্বিয়া চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন।

সিনেমাটিতে তিনি অভিনয় করেন জনপ্রিয় নায়ক রিয়াজ এর বিপরীতে। ছবিটি নির্মাণ করেছিলেন পরিচালক সুচন্দা

অভিনয় জীবনে তার অভিনীত বহু চরিত্র এখনও দর্শকের মনে দাগ কেটে আছে। বর্তমানে তার সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া করছেন।

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ