অনলাইন ডেস্ক

লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে Real Madrid। মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত দলের প্রধান তারকা Kylian Mbappé।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে লস ব্লাঙ্কোদের কোচ Álvaro Arbeloa এমবাপ্পের ফিট থাকার বিষয়টি নিশ্চিত করেন। Real Sociedad-এর বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া নিয়ে তিনি বলেন, এমবাপ্পে দলের সঙ্গে অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য প্রস্তুত।
চলতি মৌসুমে ইতিমধ্যে ৩৮ গোল করা এমবাপ্পে সপ্তাহের শুরুতে দুদিন দলের বাইরে জিমে অনুশীলন করায় তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সাম্প্রতিক সময়ে বাম হাঁটুর চোটে ভুগছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। ওই সমস্যার কারণে তিনি UEFA Champions League-এ Manchester City-এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন এবং স্প্যানিশ সুপারকোপায়ও সীমিত সময় খেলেন। তবে শুক্রবার ভ্যালদেবেবাসে দলীয় অনুশীলনে যোগ দিয়ে সংশয় কাটান তিনি।
La Liga-এ টানা সাত ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে রিয়াল। শীর্ষে থাকা FC Barcelona-এর চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে তারা। আজকের ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ পাবে রিয়াল। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদও নতুন কোচের অধীনে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে।
এদিকে ক্লাব অধিনায়ক Dani Carvajal-এর ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে। আরবেলোয়ার অধীনে এখন পর্যন্ত মাত্র ২৭ মিনিট খেলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। এ প্রসঙ্গে কোচ জানান, কারভাহালের সঙ্গে নিয়মিত আলাদা করে আলোচনা করা হয় এবং তিনি ধীরে ধীরে নিজের সেরা ফর্মে ফিরছেন।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় ম্যাচটি মাঠে গড়াবে।


