সোমবার, জুন ১, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বড় ব্যবধানে জয় হাসনাত আবদুল্লাহর

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি চূড়ান্ত ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়। উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই সংসদীয় আসনের মোট ১১৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে সব কেন্দ্রেই এগিয়ে ছিলেন হাসনাত আবদুল্লাহ।

নির্বাচনের শুরু থেকেই এই আসনে হাসনাত আবদুল্লাহর পক্ষে গণসমর্থনের জোয়ার লক্ষ্য করা গেছে। বিশেষ করে ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হিসেবে তরুণ ভোটারদের বড় অংশ তার পক্ষে অবস্থান নেয়।

অন্যদিকে, বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও ভোটের মাঠে হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েন।

ফলাফল ঘোষণার পর দেবিদ্বারের বিভিন্ন সড়কে হাসনাত আবদুল্লাহর সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ‘শাপলা কলি’ স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তবে বিজয়ের পরপরই হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের শান্ত থাকার এবং কোনো ধরনের বিজয় মিছিল বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, এবারের নির্বাচনে কুমিল্লা-৪ আসনটি সারা দেশের মধ্যে অন্যতম আলোচিত আসনে পরিণত হয়। বিশেষ করে বিএনপির হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর এ আসনে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ