বুধবার, নভেম্বর ১১, ২০২৬

রংপুরে হেভিওয়েট প্রার্থীরা নিজ আসনে ভোট দিতে পারলেন না

পাঠক প্রিয়

বিডিরিপোর্টস২৪ডেস্ক

রংপুর, ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের দুই বড় রাজনৈতিক হেভিওয়েট প্রার্থী নিজ নির্বাচনী আসনে ভোট দিতে পারেননি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন-সদর) এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে দুজনই ঢাকার ভোটার হওয়ায় তাদের ভোটাধিকার সীমাবদ্ধ হয়েছে।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের বর্তমান ঠিকানা উত্তরা, ঢাকা এবং তার ভোটকেন্দ্র উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে। অন্যদিকে, আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুর হলেও তিনি ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোটাধিকার ভোগ করছেন। আখতার হোসেন জানিয়েছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে ঢাকার ঠিকানা ব্যবহার করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি ভোটার এলাকা পরিবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, তবে নির্বাচন কমিশন থেকে সহযোগিতা পাননি।

রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫,৯৯,২০২। এর মধ্যে নারী ভোটার ১৩,০৬,৩৩৩, পুরুষ ভোটার ১২,৯২,৮৩৮ এবং হিজড়া ভোটার ৩১ জন। জেলায় ৮৭৩টি কেন্দ্রে ৪,৯৮৮টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স এবং বডিওর্ন ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ