মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

গণপরিবহন সংকটের জন্য দুঃখ প্রকাশ মালিক সমিতির

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা, ১১ ফেব্রুয়ারি: ঢাকা সহ সারাদেশে সাময়িকভাবে গণপরিবহন বা বাসের স্বল্পতার কারণে যাত্রীদের অস্থায়ী অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

মালিক সমিতির সাধারণ সম্পাদক (সদর) এ এস এম আহমেদ খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জাতীয় নির্বাচনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার উল্লেখযোগ্য সংখ্যক গণপরিবহন রিকুইজিশন করায় দেশের বিভিন্ন স্থানে সাময়িকভাবে যানবাহনের স্বল্পতা দেখা দিয়েছে। এতে সাধারণ যাত্রীদের স্বাভাবিক ও নির্বিঘ্ন যাতায়াত বিঘ্নিত হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।”

বিজ্ঞপ্তিতে মালিক সমিতি নিশ্চিত করেছে, নির্বাচনের কার্যক্রম শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা পুনরায় সচল হবে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ