রবিবার, জুন ২৮, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন প্রবীণ ভোটাররা

পাঠক প্রিয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি...

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

বাসস রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এ দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা...

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ইসির

নিজস্ব প্রতিবেদক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিচয় যাচাই...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

নিজস্ব প্রতিবেদক 

রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে নবীন ভোটারদের পাশাপাশি প্রবীণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার ভোটের দিন সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় প্রবীণদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

সকালের দিকেই অনেক প্রবীণ ভোটার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে ভোটকেন্দ্রে উপস্থিত হন। এদের মধ্যে অনেকে জীবনের শেষ ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। রাজধানীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে ৯৫ বছর বয়সী আব্দুল আজিজ আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। জীবনের একটি নির্বাচন ছাড়া প্রায় সব নির্বাচনেই তিনি ভোট দিয়েছেন। তিনি জানান, ছেলের সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিতে পেরে তার খুব ভালো লাগছে।

অন্যদিকে বেরিবাঁধ এলাকার ৬৫ বছর বয়সী সমিরন তার প্রতিবেশী ৫৯ বছর বয়সী আফসা বেগমকে নিয়ে সকাল ৮টায় আহছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। আফসা বেগম জীবনে কয়েকবার ভোট দিলেও এবারের ভোট নিয়ে তার উত্তেজনা ছিল বেশি। সমিরন বলেন, আগেও অনেকবার ভোট দিয়েছেন, তবে এবার ভোট দিতে এসে আলাদা আনন্দ অনুভব করছেন। চারদিকে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

ভোটের দিন সকালে আরও অনেক বয়স্ক নারী-পুরুষকে পরিবারের সদস্যদের সহায়তায় কেন্দ্রে আসতে দেখা গেছে। অনেক প্রবীণ ভোটারকে হুইলচেয়ারে করেও কেন্দ্রে আনা হয়। প্রবীণ ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, প্রবীণদের এই অংশগ্রহণ নতুন ভোটারদের জন্যও ইতিবাচক বার্তা বহন করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ