সোমবার, আগস্ট ১০, ২০২৬

বিয়ের আগে ত্বকের উজ্জ্বলতার জন্য চার সপ্তাহের বিশেষ রুটিন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বিয়ের মৌসুম মানেই চারদিকে সাজ সাজ রব ও উৎসবের আমেজ। বর ও কনের জন্য এটি জীবনের বিশেষ দিন, তাই সেই মুহূর্তে সকলের নজর তাদের দিকে থাকে। তবে এই বিশেষ দিনে ত্বক যদি নিষ্প্রাণ বা ক্লান্ত দেখায়, আনন্দ মাটি হতে পারে। এজন্য বিশেষজ্ঞরা বিয়ের অন্তত এক মাস আগে থেকে ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

ত্বকের উজ্জ্বলতা নিশ্চিত করতে চার সপ্তাহের একটি রুটিন অনুসরণ করা গুরুত্বপূর্ণ। প্রথম সপ্তাহে গুরুত্ব দিতে হবে ত্বক পরিষ্কার রাখার ওপর। ধুলোবালি ও মেকআপের অবশিষ্টাংশ দূর করতে রাতে নিয়মিত ক্লেনজিং করা এবং টোনার ও হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করা মাস্ট।

দ্বিতীয় সপ্তাহে ত্বকের অনুজ্জ্বলতা দূর করার দিকে মনোযোগ দিতে হবে। মরা কোষ সরানোর জন্য হালকা এক্সফোলিয়েশন এবং পুষ্টিগুণে ভরপুর ফেস মাস্ক ব্যবহার বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন।

বিয়ের মাত্র দুই সপ্তাহ বাকি থাকাকালীন সময়ে গভীর পরিচর্যার দিকে মনোযোগ দিতে হবে। এই সময়ে রাতের ত্বকের যত্নে অ্যান্টি-অক্সিডেন্ট যুক্ত সিরাম বা ফেশিয়াল অয়েল ব্যবহার করলে চোখের নিচের কালচে দাগ ও ক্লান্তি কমাতে সাহায্য করে।

শেষ সপ্তাহে নতুন কোনো ট্রিটমেন্টের পরিবর্তে ফেস প্লাম্পিং মাস্ক ও ভিটামিন সি সিরামের ওপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ। পাশাপাশি নিয়মিত সানস্ক্রিন ব্যবহার এবং পর্যাপ্ত পানি পান ত্বকের উজ্জ্বলতার মূল চাবিকাঠি।

এই কিছু সহজ নিয়ম মেনে চললেই বিয়ের দিনে ত্বক হবে সতেজ, উজ্জ্বল এবং নজরকাড়া।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ