বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

নাসা আবিষ্কার করল ইউরোপার বরফের নিচের রহস্য, মিলল অ্যামোনিয়া-যুক্ত যৌগের চিহ্ন

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নাসা বড় আশার বার্তা দিয়েছে বৃহস্পতির চাঁদ ইউরোপা নিয়ে। বহু বছর আগে সংগৃহীত মহাকাশ তথ্য পুনরায় বিশ্লেষণ করে বিজ্ঞানীরা ইউরোপার বরফের পৃষ্ঠে অ্যামোনিয়া-যুক্ত যৌগ (ammonia-bearing compounds) চিহ্ন পেয়েছেন। এই আবিষ্কার ইউরোপার পুরু বরফের নিচে কী ঘটছে, তা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষকরা নাসার গ্যালিলিও মহাকাশযান থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে একটি যৌথ ছবি তৈরি করেছেন। এতে প্রায় ২৫০ মাইল বা ৪০০ কিলোমিটার বিস্তৃত একটি এলাকা একসঙ্গে জোড়া দিয়ে একটি সাদা-কালো মোজাইক বানানো হয়েছে।

ছবির ওপর গ্যালিলিওর নিয়ার-ইনফ্রারেড ম্যাপিং স্পেকট্রোমিটার (NIMS)-এর তথ্যও বসানো হয়েছে। ছবিতে লাল রঙের পিক্সেলগুলো সেই স্থান নির্দেশ করছে যেখানে অ্যামোনিয়া-যুক্ত যৌগ পাওয়া গেছে, আর বেগুনি রঙের পিক্সেল দেখাচ্ছে, যেখানে এসব যৌগ নেই। নাসা জানিয়েছে, এই তথ্য গ্যালিলিওর ১৯৯৭ সালের ১১তম কক্ষপথে সংগৃহীত।

ছবিতে ইউরোপার বরফের পৃষ্ঠে কিছু গাঢ়, একে অপরকে ছেদ করা দাগও দেখা গেছে, যা বরফস্তরে বড় ধরনের ফাটল নির্দেশ করে। বিজ্ঞানীরা মনে করছেন, এই ফাটলের আশপাশে অ্যামোনিয়ার উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে বরফের নিচের তরল পানির বা ক্রায়োভলকানো (বরফ আগ্নেয়গিরি ধরনের কার্যক্রম) কোনো প্রক্রিয়ার সম্ভাবনার। অর্থাৎ ইউরোপার বরফের নিচে বড় সমুদ্র থাকার সম্ভাবনা আগেই বিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, এবং এই নতুন তথ্য সেই অনুমানকে আরও শক্তিশালী করছে।

উল্লেখ্য, নাসার গ্যালিলিও মিশন ১৯৮৯ সালে উৎক্ষেপণ করা হয় এবং এটি ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ