সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

এক্স ইনডেক্স কোম্পানিজ উন্মোচন করল নতুন ব্র্যান্ড পরিচয় ‘ভিশন ২০৫০’

পাঠক প্রিয়

প্রেস বিজ্ঞপ্তি 

ঢাকা: দীর্ঘ পাঁচ দশকের পথচলা ও সফলতার ধারাবাহিকতায় নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেছে এক্স ইনডেক্স কোম্পানিজ (এক্সআইসি)। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন নাম ও লোগো প্রকাশ করা হয়, যা ‘ভিশন ২০৫০’ হিসেবে পরিচিত।

১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি এবার শুধু প্রথাগত ব্যবসায় সীমাবদ্ধ থেকে বেরিয়ে উদ্ভাবনভিত্তিক একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরের লক্ষ্য নিয়েছে। অনুষ্ঠানে এক্সআইসি-র চেয়ারম্যান ও স্থপতি মো. মাজহারুল কাদের বলেন, “আমাদের পুনর্গঠন শুধু নাম বা লোগো পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আগামী প্রজন্মের জন্য একটি দায়িত্বশীল ও অর্থবহ প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার। বিগত পাঁচ দশকের আস্থা ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে আমরা আগামীর প্রস্তুতি নিচ্ছি।”

এদিন মাজহারুল কাদেরকে এক্সআইসি-র ‘চেয়ারম্যান, ইমেরিটাস অ্যাডভাইজার ও কো-ফাউন্ডার’ হিসেবে পরিচয় দেওয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাহীন মাজহার বলেন, “এক্সআইসি-র নতুন পরিচয় আমাদের কাজের ধরণ ও আগামীর ভাবনার প্রতিফলন। আমাদের লক্ষ্য উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের জন্য অনন্য পণ্য ও সেবা নিয়ে আসা, যা জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

এক্সআইসি ঘোষণা করেছে, স্বচ্ছতা, সম্মান ও টেকসই প্রবৃদ্ধিকে প্রতিষ্ঠানটির মূল ভিত্তি হিসেবে ধরে রাখা হবে। কোনো ট্রেন্ড অনুসরণের পরিবর্তে নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বাজারে স্বতন্ত্র অবস্থান তৈরি করাই তাদের উদ্দেশ্য।

নতুন ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি সফল অতীতকে সঙ্গী করে আগামী প্রজন্মের জন্য শক্তিশালী ও আধুনিক উত্তরাধিকার রেখে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ