বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬

মানুষের বসবাস উপযোগী নতুন ‘ঠান্ডা পৃথিবী’ গ্রহের সন্ধান লাভ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

পৃথিবীর মতো বসবাসের উপযোগী নতুন একটি গ্রহের সম্ভাব্য সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই গ্রহটির নাম দেওয়া হয়েছে HD 137010 b, যা পৃথিবী থেকে প্রায় ১৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের একটি দল এই গ্রহের সন্ধান করেছেন। তারা নাসার কেপলার স্পেস টেলিস্কোপের পুরোনো তথ্য বিশ্লেষণ করে এই আবিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন। কেপলার টেলিস্কোপ ২০১৮ সালে কার্যক্রম শেষ করলেও এর সংগ্রহ করা তথ্য এখনও নতুন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গবেষকদের মতে, HD 137010 b পৃথিবীর চেয়ে প্রায় ৬ শতাংশ বড়। আকার ও অবস্থানের কারণে একে ‘পৃথিবী ও মঙ্গলের মাঝামাঝি’ ধরনের গ্রহ বলা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, এটি মঙ্গলের চেয়ে ঠান্ডা, তাই একে ‘কোল্ড আর্থ’ বা ‘ঠান্ডা পৃথিবী’ নামেও ডাকা হচ্ছে।

এই গবেষণাটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের নেতৃত্বে পরিচালিত হয়েছে। ফলাফল ২৭ জানুয়ারি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স-এ প্রকাশিত হয়েছে। তবে বিজ্ঞানীরা এখনো এটিকে নিশ্চিত গ্রহ হিসেবে ঘোষণা করেননি; আরও অন্তত একটি পর্যবেক্ষণ প্রয়োজন হওয়ায় এটিকে ‘গ্রহ প্রার্থী’ বলা হচ্ছে।

গবেষকদের মতে, যদি এই গ্রহের অস্তিত্ব নিশ্চিত হয়, তবে এটি সূর্যের মতো নক্ষত্রের হ্যাবিটেবল জোনে (যেখানে তরল পানি থাকার সম্ভাবনা থাকে) পাওয়া একমাত্র পাথুরে গ্রহ হতে পারে। এতে ভিনগ্রহে প্রাণের সম্ভাবনা খোঁজার গবেষণায় নতুন দিগন্ত খুলে যেতে পারে।

গবেষণার প্রধান লেখক অ্যালেক্স ভেনার জানান, এই গ্রহটির বাসযোগ্য হওয়ার সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ, তবে গ্রহটির ভর এবং বায়ুমণ্ডলের বিস্তারিত বৈশিষ্ট্য জানতে আরও গবেষণা প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ