রবিবার, আগস্ট ৩০, ২০২৬

রাঙ্গামাটিতে পোস্টাল ব্যালট কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে ব্যালট বাক্স লক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটিতে পোস্টাল ব্যালট সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে ব্যালট বাক্স লক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব ব্যালট বাক্স বন্ধ করা হয়।

এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা পোস্টাল ভোটের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন এবং নির্ধারিত বিধি অনুসরণ করে ব্যালট বাক্স সিলগালার কার্যক্রম সম্পন্ন করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, রাঙ্গামাটিতে পোস্টাল ব্যালটের জন্য মোট ৫ হাজার ৩৬০ জন ভোটার আবেদন করেছেন। এসব ভোট গ্রহণের জন্য ১৩টি ব্যালট বাক্স লক করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিদিন যতগুলো পোস্টাল ভোট জমা হবে, তার তালিকা অফিস সময় শেষে জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শন করা হবে।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় শহরের জিমনেসিয়ামে পোস্টাল ব্যালটের ভোট গণনা অনুষ্ঠিত হবে।

নির্বাচনের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানসহ বিভিন্ন প্রার্থীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ