শনিবার, আগস্ট ২৯, ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন, যুক্ত হচ্ছে ৯৯৯-এর বিশেষ টিম

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে বিশেষ ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’। নির্বাচনকালীন যেকোনো অভিযোগ ও জরুরি তথ্যের দ্রুত সমাধানে এ সেলের সঙ্গে যুক্ত থাকবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর একটি বিশেষ টিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নির্বাচনসংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক পদক্ষেপ নেবে এ সমন্বয় সেল ও ৯৯৯-এর বিশেষ টিম।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন। সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়নে থাকবেন যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ হাককানী। এছাড়া সার্বিক সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান, এনডিসিকে।

সমন্বয় সেলটি তিনটি শিফটে সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে।
প্রথম শিফট: সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত,
দ্বিতীয় শিফট: দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত,
তৃতীয় শিফট: রাত ১০টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের তৃতীয় তলায় কক্ষ নম্বর ২২৬-এ এ সেল স্থাপন করা হয়েছে।

জরুরি যোগাযোগের জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো—
০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩।
এ ছাড়া মোবাইল নম্বর হিসেবে হোয়াটসঅ্যাপসহ ০১৫৫০০৬৪২২৬ এবং ০১৫৫০০৬৪২২৭ নম্বর সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে নাগরিকদের এসব নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ