বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

গাজা নিয়ে ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে পাকিস্তান

পাঠক প্রিয়

আলিয়ার ‘আলফা’ ট্রেলার ঘিরে বিতর্ক, হলিউড সিরিজ-সিনেমা থেকে ‘নকলের’ অভিযোগ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী Alia Bhatt অভিনীত বহুল আলোচিত স্পাই থ্রিলার ছবি Alpha-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে...

আর্টেমিস-৩ মিশনের নভোচারী দল ঘোষণা, চাঁদে ফেরার পথে নাসার নতুন অগ্রযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদে মানুষ পাঠানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আরেক ধাপ এগিয়ে গেল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০২৭ সালে নির্ধারিত...

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি...

বিশ্বকাপে সবচেয়ে বেশি লাল কার্ডে ব্রাজিল, শীর্ষ তালিকায় আর্জেন্টিনা-ক্যামেরুনও

স্পোর্টস ডেস্ক ফুটবলকে ‘ফেয়ার প্লে’র খেলা বলা হলেও বিশ্বকাপের ইতিহাসে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা এবং শারীরিক সংঘর্ষের কারণে বহুবার রেফারিদের লাল কার্ড...

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল...

অনলাইন ডেস্ক

গাজা যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোল্যুশন ২৮০৩-এর কাঠামোর আওতায় পাকিস্তান এ সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে বিশ্বের কয়েকটি দেশকে শান্তি পর্ষদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। এই পর্ষদ মূলত যুদ্ধ-পরবর্তী গাজার পুনর্গঠন ও শাসনব্যবস্থা তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে।

আগামীকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের শান্তি পর্ষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। খসড়া চার্টার অনুযায়ী, পর্ষদের কার্যক্রম কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না; বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এর ভূমিকা বিস্তৃত হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ আশা করছে—এই পর্ষদের মাধ্যমে গাজায় একটি স্থায়ী অস্ত্রবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা বৃদ্ধি এবং পুনর্গঠনের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে একটি বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ফিলিস্তিনিদের স্বনিয়ন্ত্রণ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক প্রক্রিয়া শুরু হবে।

পাকিস্তান জানায়, এ উদ্যোগ আন্তর্জাতিক স্বীকৃতি ও জাতিসংঘের প্রাসঙ্গিক রেজোল্যুশনের সঙ্গে সামঞ্জস্য রেখেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন।

এদিকে, বুধবার ইসরায়েলও ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং বিশ্বনেতাদের নিয়ে গঠিত এই শান্তি পর্ষদের সদস্য হিসেবে যোগ দেবেন।

সূত্র: আনাদোলু, জিওনিউজ

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ