বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পাঠক প্রিয়

কর্পোরেট ডেস্ক

দিনাজপুর, ১৯ জানুয়ারি: প্রতিবারের ন্যায় এ বছরও খায়রুল আনাম ও জাহানারা বেগম ট্রাস্টের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ট্রাস্টের পক্ষ থেকে এই কার্যক্রম অরবিন্দু শিশু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং দিনাজপুর নাট্য সমিতি প্রাঙ্গণে পরিচালিত হয়। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খায়রুল আনামের পুত্র ও এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ট্রাস্টের অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ জাকির আনাম। এ সময় অত্র এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণকালে মোঃ জাকির আনাম বলেন, “আমাদের পাঁচ ভাই-বোনের সম্মিলিত প্রচেষ্টায় বাবা খায়রুল আনাম ও মা জাহানারা বেগমের নামে এই ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়েছে। জীবদ্দশায় তারা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তাঁদের সেই মানবিক আদর্শ ও মূল্যবোধকে ধারণ করেই ট্রাস্টটি মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। গত দুই বছর ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

ট্রাস্টের এই উদ্যোগ দিনাজপুরে মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অসহায়দের মধ্যে শীতকালীন সহায়তার মাধ্যমে মানবিক সহমর্মিতা প্রকাশের অনন্য সুযোগ তৈরি করেছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ