বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

ইরানে সহিংস আন্দোলনে সরকারের পতনের দ্বারপ্রান্তে: জাফর পানাহি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানের স্বর্ণপাম জয়ী চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি বলেছেন, সহিংস আন্দোলনের কারণে ইসলামী প্রজাতন্ত্রের পতন নিকটবর্তী। শুক্রবার (১৬ জানুয়ারি) ইরানে দুই সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের প্রেক্ষিতে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরানের কর্তৃপক্ষ ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণবিক্ষোভ দমন ও সহিংসতার জন্য প্রস্তুতি নিচ্ছে, তবে সরকারের পক্ষে নিজেকে টিকিয়ে রাখা অসম্ভব।

পানাহি আরও বলেন, “ইরানে গণহত্যা চালানো হচ্ছে, কিন্তু আমরা কখনও আশা করিনি বিষয়টি এমন ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে।” তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার ব্যবস্থার পতন অবশ্যম্ভাবী।

উল্লেখ্য, জাফর পানাহিকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ